০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৭ গ্রেফতার ২

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা, নারীকে শ্লীলতাহানী, লুটপাট ও মারপিটের ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৭ জন আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে করা মামলায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিচতলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মজনু মিয়া (৩২) ও গনি সেখের ছেলে শফিকুল ইসলাম (৫৫)। গত শুক্রবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মরিচতলা গ্রামের সোলায়মান আলী সরকারের সাথে প্রতিবেশী মজনু মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ অবস্থায় মজনু ও তার লোকজন ৫ আগস্ট সকাল সাড়ে ৮টায় সোলায়মান আলীর বাড়ি গিয়ে হামলা চালায়।

তাদের হামলায় সোলায়মান আলী (৮৫), তার স্ত্রী সুফিয়া খাতুন (৬০) ও একই পরিবারের ঝিনুক খাতুন (১৬), ফাতেমা খাতুন (১০), আলপনা খাতুন (২৫), মলি খাতুন (৩০), বৃষ্টি খাতুন (১৫) আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এছাড়া হামলাকারীরা সোলায়মান আলীর স্ত্রীকে শ্লীলতাহানী করার পাশাপাশি আহত নারীদের কাছ থেকে স্বর্ণালংকার লুট করেছে। এ ঘটনায় সোলায়মান আলীর ছেলে হেলাল উদ্দিন বাদি হয়ে গতকাল শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মজনু মিয়া ও শফিকুল ইসলামসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, গ্রেফতারকৃতদের শনিবার (৯ আগস্ট) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৭ গ্রেফতার ২

Update Time : ০৬:৩৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫