শেরপুর নিউজ ডেস্ক :
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষপুর যমুনা পাড়ার মরহুম শুকুর আলী সরকারের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও শেরপুর থানা সেমি অটোরাইচ মিল মালিক সমিতির সহসভাপতি আলহাজ্ব শহিদুল ইসলামের (শহিদুল হাজী) নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল ১০ টায় মরহুমের চাতালে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শহিদুল ইসলাম (শহিদুল হাজী) বুধবার বিকালে হৃদযন্ত্রের ক্রিয়ারোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















