Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের বিজয় মিছিল

শেরপুর নিউজ ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) বগুড়ার শেরপুরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়েছে। শেরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জামায়াতে ইসলাম,এনসিপি ও ইসলামী আন্দোলনের উদ্যোগে আলাদা আলাদা বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত মিছিলগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। বিকেলে উপজেলা বিএনপির আয়োজিত বিজয় মিছিলে নেতৃত্ব দেন বগুড়া-৫ ও বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, মাহবুবুল আলম হিরু, আসিফ সিরাজ রব্বানী সানভী, গোলাম মাহবুব প্যারিস, আব্দুল মমিন, মামুনুর রশিদ আপেল, মোস্তাফিজার রহমান নিলু, তৌহিদুজ্জামান পলাশ প্রমুখ।
অপরদিকে একই সময়ে পৌর বিএনপি আলাদাভাবে বিজয় মিছিল করেছে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব জানে আলম খোকা, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, বিএনপি নেতা শাহ আলম পান্না, শফিকুল ইসলাম শফিক, হাসানুল মারুফ শিমুল, আমিনুল ইসলাম শাহিন, আরিফুর রহমান মিলন প্রমুখ। জামায়াতে ইসলাম উপজেলা ও শহর শাখা আয়োজিত বিজয় মিছিলে নেতৃত্ব দেন বগুড়া-৫ আসনের জামায়াতের মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জামায়াত শেরপুর উপজেলা শাখার সিনিয়র নায়েবে আমির মাওলানা নাজমুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, মাওলানা কাজী আবুল কালাম আজাদ প্রমুখ । জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী আব্দুল আলীমসহ নেতৃবৃন্দ জামায়াতের কর্মসূচিতে যোগ দিয়ে একই সাথে বিজয় মিছিল করেছে। ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা আয়োজিত বিজয় মিছিলে নেতৃত্ব দেন বগুড়া-৫ আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নু। অপরদিকে উপজেলা ছাত্র শিবির অয়োজনে সকাল ১০ টার দিকে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us