শেরপুর নিউজ ডেস্ক: নতুন সংবিধান প্রণয়নসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার ( ৩ আগস্ট) কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ইশতেহার ঘোষণা করেন।
এক ভিন্ন প্রেক্ষাপটে এক বছর পর আবারও শহিদ মিনারের পবিত্র প্রাঙ্গণে জড়ো হলো জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সম্মুখ সারির নেতারা। চব্বিশের এ দিনে সেদিনকার শহিদ মিনারের সঙ্গে আজকের তফাৎটা স্পষ্ট। সেদিন তেসরা আগস্ট সব দল, মতের মানুষের সম্মিলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে হাসিনা পতনের ডাক দিয়েছিলেন নাহিদ ইসলাম। কিন্তু একবছর পর তিনি আবারও এ বেদিতে দাঁড়ালেন ছাত্রদের নতুন দল এনসিপির সর্বোচ্চ নেতা হয়ে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে।
জুলাইয়ে বিপ্লবের যে আকাঙ্ক্ষা নিয়ে জনতা রাজপথে নেমেছিল সে আকাঙ্ক্ষা বিপ্লবের বছর ঘুরতেই ফিকে হতে শুরু করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের অব্যক্ত যেই ঘোষণা সেদিন নাহিদ-আসিফরা উচ্চারণ করতে পারেনি সেই ঘোষণা পাঠের আয়োজনে শহীদ মিনারে জড়ো হয়েছে এনসিপির কর্মী সমর্থকরা।
বিকেল ৪ টায় আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণার কথা থাকলেও সেটি পড়া হয় সন্ধ্যা নামার মুহূর্তে। এর আগে একে একে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। প্রতিশ্রুতি দেন শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থান তৈরি ও স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার।
জুলাইয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে ধরে রাখার দিকে দৃষ্টিপাত করেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেয় নেতারা। রাষ্ট্রকাঠামোকে পরিশুদ্ধ না করে ঘরে ফিরবেন না বলেও জানান শীর্ষ নেতারা।
এরপরেই পোডিয়ামে দাঁড়ান নাহিদ ইসলাম। সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার পাঠ করেন তিনি। রাষ্ট্র গঠনে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি ও জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেবার অঙ্গিকার করেন। এছাড়া জুলাইয়ের গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, আওয়ামীলীগের সময়ে সংঘটিত সকল গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানবতাবিরোধী অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করবে বলে ঘোষণা দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাইয়ের গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম, বিচারবহির্ভূত হত্যা আওয়ামী লীগের সময়ে সংঘটিত সকল মানবতাবিরোধী অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করবে এনসিপি।’
এসময় তিনি বলেন, ‘নতুন রাষ্ট্র গঠনে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করা হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করা হবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত, কল্যাণমুখী অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ গঠন করা হবে।’
নতুন স্বাধীনতা কেবল সরকার পতনের জন্য ঘটেনি, ফ্যাসিবাদী কাঠামো চিরতরে ভেঙে ফেলার জন্য হয়েছে বলেও জানান তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘এক দফা ঘোষক ছিল মূলত বাংলাদেশের জনগণ। আগে যে ৯ দফা ঘোষণা করা হয়েছিল তা বাস্তবায়নে অক্ষম ছিল সরকার। যেখানে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ থাকবে না, তেমন দেশ চাই।’
তিনি আরও বলেন, ‘বাঙালি জাতীয়তাবাদের নামে এদেশে একমুখী ও স্বেচ্ছাচারী মতবাদ কায়েম করেছিল বিগত সরকার।’
নাহিদ বলেন, ‘সেকেন্ড রিপাবলিক বাংলাদেশের ২৪ দফা উপস্থাপন করছি। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিবে এনসিপি।’
শুধু সরকার পরিবর্তনে ২০২৪ হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম স্বপ্নের নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন। ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠায় পরিকল্পনা তুলে ধরে এনসিপি। ফ্যাসিবাদ দূর করার আন্দোলনে যুক্ত থাকা সব পক্ষকে স্মরণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।



Users Today : 80
Users Yesterday : 133
Users Last 7 days : 902
Users Last 30 days : 4955
Users This Month : 342
Users This Year : 13829
Total Users : 535149
Views Today : 140
Views Yesterday : 191
Views Last 7 days : 1447
Views Last 30 days : 7566
Views This Month : 531
Views This Year : 22414
Total views : 812529
Who's Online : 1