০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শেরপুরে মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক রাস্তার বিভিন্ন স্থানে ভাঙ্গন

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক রাস্তার বিভিন্ন স্থানে ভাঙ্গন। ইতোমধ্যেই বেশ খানিকটা করতোয়া নদীতে ভেঙ্গে যাওয়ার পাশাপাশি রাস্তার দু’ধারের অসংখ্য স্থানে ভাঙ্গন দেখা দেয়ার ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও জন সাধারণ। এ ছাড়াও এই সড়কটির অধিকাংশ স্থানে ছোট ছোট ভাঙ্গন দেখা দিয়েছে। যেগুলো জরুরী ভিত্তিতে মেরামত করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসি।

দেখা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুর্নিঘাট মসজিদ সংলগ্ন করতোয়া নদী ঘেষে এই রাস্তাটির অবস্থান। মির্জাপুর ইউনিয়নের ৩ টি গ্রাম ও সুঘাট ইউনিয়নের প্রায় সকল গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। তারা তাদের উৎপাদিত কৃষিপন্য মির্জাপুর হাট ও শহরে বিক্রির জন্য এই রাস্তাটি ব্যবহার করে থাকেন।

এ ছাড়াও ভুট্টা. ধান পরিবহনের জন্য বড় বড় ট্রাক চলাচল করে এই রাস্তায়। ফলে আঞ্চলিক এই সড়কটি বেশ গুরুত্বপূর্ন এলাকাবাসির জন্য। কিন্ত বেশ কিছুদিন হলো কুর্নিঘাট এলাকায় রাস্তাটির কিছু অংশ করতোয়া নদীতে ভেঙ্গে গেছে। যা চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যা জরুরী ভিত্তিতে মেরামত করা প্রয়োজন।

কুনির্ঘাট গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমাদের অবস্থান শহর থেকে সামান্যদূরে হলেও আমরা সব দিক থেকেই অবহেলিত। আমাদের এই রাস্তাটি ভেঙ্গে গেলে মহা বিপাকে পড়তে হবে। সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের কৃষক ফায়জুল বলেন, আমরা এই রাস্তা দিয়ে সকল সবজি নিয়ে গিয়ে মির্জাপুরসহ শহরের বাজারে বিক্রি করি।

কয়েক মাস হলো রাস্তাটির কিছু অংশ নদীতে ভেঙে যাওয়ার পাশাপাশি অসংখ্য স্থানে ভাঙ্গনের ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি মেরামত করা না হলে চরম দুর্ভোগে পড়বে কয়েক হাজার কৃষক।

এ ব্যপারে উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, রাস্তাটি আমাদের দপ্তর থেকে নির্মাণ করা হয়েছে। সেখানে পরিদর্শন করেছি। দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, বিষয়টি আমার জানা ছিলনা। আমি অল্প সময়ের মধ্যে উপজেলা প্রকৌশলী ও ওই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলে মেরামতের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মির্জাপুর-জোড়গাছা আঞ্চলিক রাস্তার বিভিন্ন স্থানে ভাঙ্গন

Update Time : ০৭:১৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫