শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন প্যানেল চেয়ারম্যান-২ ও ৮নং ওয়ার্ডের সদস্য আবু হাসান। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক মাসুম আলী বেগের অফিস আদেশে প্যানেল চেয়ারম্যান-১ নুরনবী মন্ডল হিটলারের স্থলে আবু হাসানকে পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।
জানা যায়, ৫ আগস্টে সরকার পতনের পর শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ ২ মাসের ছুটি নিয়ে কর্মস্থলে যোগদান না করায় প্যানেল চেয়ারম্যান-১ নুরুন্নবী মন্ডল হিটলারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।
রিট টু আপিলের রায়ের প্রেক্ষিতে আদালত পুনরায় আবু হাসানকে দায়িত্ব পালনের আদেশ প্রদান করেন। সেই প্রেক্ষিতে গত ৩১ জুলাই বৃহস্পতিবার সুঘাট ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আবু হাসান দায়িত্বভার গ্রহণ করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























