০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে চালককে রড দিয়ে পিটিয়ে অটোরিকশা ছিনতাই

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে এক অটোরিকশা চালককে রড দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুবলী গ্রামের পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। আহত চালকের নাম মোবারক হোসেন (৫০), সে উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের মৃত আহসানের ছেলে।

আহত মোবারক হোসেন বলেন, পৌর শহরের খেজুরতলা থেকে একজন যাত্রী পুকুর দেখার কথা বলে অটোরিকশা ভাড়া করে শুবলী পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায়। নির্জন ইটভাটার ভিতরে পৌঁছার পর রড দিয়ে বেধড়ক মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এ সময় বরিতলী গ্রামের অপর এক অটোচালক ফিরোজ ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় আহত মোবারক হোসেনকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে চালককে রড দিয়ে পিটিয়ে অটোরিকশা ছিনতাই

Update Time : ০৬:১৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫