০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বগুড়ায় খালেক হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার সারিয়াকান্দির আব্দুল খালেক (১৭) হত্যা মামলার রায়ে অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো-সারিয়াকান্দি উপজেলার বাগবের গ্রামের শফিকুল ইসলাম শোভার ছেলে বিশাল ফকির (৩০) এবং ধাপ গ্রামের শাহজাহান ফকিরের ছেলে সিহাব ফকির (২৯)। বুধবার (৩০ জুলাই) বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুটিবাড়ীর ডাবলুর ছেলে আব্দুল খালেক তার বন্ধুর সাথে সারিয়াকান্দির দীঘলকান্দির প্রেম যমুনার ঘাটে বেড়াতে যান। সেখানে আসামিরা গত ২০১৭ সালের ৭ আগস্টের সন্ধ্যার পরে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ যমুনা নদীতে ফেলে দেয়।

পরের দিন বিকেল ৫টার দিকে পুলিশ সংবাদ পেয়ে যমুনা নদীর প্রেম যমুনার ঘাটের পূর্ব পাশে হিজল গাছের নিচ থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করে। পরে আব্দুল খালেক বলে পরিচয় পাওয়া যায় এবং তার পরিবারের লোকজন তাকে শনাক্ত করে।

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার এসআই খয়ের উদ্দিন বাদি হয়ে এই মামলা দায়ের করেন। পুলিশ সাজাপ্রাপ্ত ওই আসামিদেরকে গ্রেফতার করলে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দী দেয়। মামলাটি তদন্ত শেষে এসআই জিয়াউর রহমান মামলায় অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. জাহাঙ্গীর হোসেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় খালেক হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

Update Time : ০৬:০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫