শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত নাশকতা মামলায় পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক নেতা চন্দন কুমার দাস রিংকু (৪৮) কে গ্রেফতার করেছে। তিনি শেরপুর পৌর শহরের কর্মকারপাড়ার মৃত হিরেন চন্দ্র দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌরশহরের জগন্নাথপাড়া এলাকা থেকে গ্রেফতার করে।
২০২৩ সালের ১৫ নভেম্বর উপজেলা বিএনপির অফিসে হামলা করে ভাংচুর অগ্নিসংযোগ করার ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় সাবেক কাউন্সিলর রিংকুকে গ্রেফতার দেখানো হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, পৌরসভার সাবেক কাউন্সিলর রিংকুকে নাশকতা মামলায় গ্রেফতারের পর আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























