০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ফেরিওয়ালার

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম (৩৬) নামে এক শরবতের ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলার মথুরাপুর গ্রামের তিনমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের আলিমুদ্দিন ওরফে পলান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম ব্যাটারী চালিত অটোভ্যান চালানোর পাশাপাশি পথে প্রান্তরসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে ঘুরে শরবত বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের মত মঙ্গলবার সকাল ৯ টায় তিনি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাটে শরবত বিক্রি করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এসময় মথুরাপুর তিনমাথা মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে রাখা শরবত বিক্রির কাঁচামাল বের করার সময় ঘরের ভিতরে একটি বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে জাহিদুল ইসলামের শরীরে পড়ে বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মথুরাপুর বাজার এলাকায় তার মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, আইনী প্রক্রিয়া শেষে জাহিদুল ইসলামের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ফেরিওয়ালার

Update Time : ০৭:১৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫