০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শিবগঞ্জে আনারুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ায় আনারুল ইসলাম হত্যা মামলার রায়ে অভিযুক্ত আসামি আজিজার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানার এক লাখ টাকার মধ্যে হত্যার শিকার আনারুল ইসলামের পরিবারকে ৯০ হাজার টাকা প্রদান এবং অবশিষ্ট ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামি আজিজার রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর মাঝপাড়ার মৃত তালেব আলীর ছেলে। বুধবার (২৩ জুলাই) বগুড়ার অতিরিক্ত দায়রা জজ রাজু আহমেদ এই মামলার রায় ঘোষণা করেন। হত্যাকান্ডের প্রায় দুই যুগ পর এই রায় দেয়া হলো।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের রহবল পশ্চিমপাড়ার মৃত আব্দুল কুদ্দুছের ছেলে আনারুল ইসলাম (৩২) গত ২০০২ সালের ১ জুন রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে পাশের কৃঞ্চপুর গ্রামে যান। এ সময় আসামি আজিজার রহমান পূর্বশক্রতার জের ধরে আনারুলের ইসলামকে ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা আজিজার রহমানকে আটক এবং আহত আনারুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর ওই দিনই তিনি মারা যান। আজিজার রহমানক পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে নিহত আনারুলের ছোট ভাই আমিনুল ইসলাম বাদি হয়ে ওই আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে এসআই আহসান হাবিব আজিজারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. আজাদ হোসেন তালুকদার ও এপিপি এড. উজ্জ্বল হোসেন এবং আসামি পক্ষে এড. শাহিনুল আলম।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিবগঞ্জে আনারুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

Update Time : ০৬:৪৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫