শেরপুর নিউজ ডেস্ক :
বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় একটি ছাত্রাবাস থেকে মোহাম্মদ তারিকুল ইসলাম তোহা (১৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তারিকুল ইসলাম তোহা বগুড়ার গাবতলী উপজেলার সোলার তাহির গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামানের ছেলে। তিনি করোতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী।
জানা যায়, তোহা দীর্ঘদিন ধরে বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করছিলেন। সোমবার দুপুরে দীর্ঘ সময় রুম বন্ধ থাকায় অন্য ছাত্ররা ডাকাডাকি করেন। পরে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েন।
এ সময় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তোহার মরদেহ দেখতে পান তারা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বসির জানান, ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে আত্মহত্যা কারণ জানা যায়নি।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

















