০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিচার ব্যবস্থার বাইরে গিয়ে মব জাস্টিস করা যাবে না – জেলা প্রশাসক বগুড়া

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়া সদরের মাধ্যমিক পর্যায়ের ৩৭ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সোমবার (২১ জুলাই) সংবর্ধনা দেওয়া হয়েছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম.এসইডিপি প্রকল্পের আওতায় জেলা শিক্ষা অফিস ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।

এ সময় তিনি বলেন, সবার আগে সৎ হতে হবে। সামজে সৎ মানুষের বড়ই অভাব। সততা ছাড়া বড় হওয়া যাবে না। তিনি বলেন, দেশের জন্য প্রয়োজন নীতি নৈতিকতা সম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক। আমরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ না হই, তবে জাতি হিসেবে এগিয়ে যাওয়া কঠিন। তিনি বলেন, অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিচার ব্যবস্থার বাইরে গিয়ে মব জাস্টিস করা যাবে না। অভিভাবকদেরকে সন্তানদের পারিবারিক শিক্ষা ও নজরে রাখাতে হবে।

জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, সহকারী জেলা শিক্ষা অফিসার ফজলুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার রাহাত রিটু। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোবাশ্বের হোসেন শামীম ও রহিমা আকতার রুমি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান। পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় বগুড়া সদর উপজেলার ২০২২ ও ২০২৩ সালের ৩৭ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিচার ব্যবস্থার বাইরে গিয়ে মব জাস্টিস করা যাবে না – জেলা প্রশাসক বগুড়া

Update Time : ০৬:২০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫