০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

শেরপুরে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের যৌথ বিক্ষোভ মিছিল 

শেরপুর নিউজ ডেস্ক:

গোপালগঞ্জে এনসিপি আয়োজিত কর্মসূচিতে হামলার প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শেরপুর শহরের শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বর, ধুনট মোড় রোড প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা জামায়াতের আমির ও বগুড়া-৫ আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী শিল্পপতি দবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিদ নাছিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি মাহমুদুর রহমান চুন্নু, শহর শিবিরের সভাপতি রাফি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত না হওয়া অত্যন্ত দুঃখজনক। ৫আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও কিছু অপশক্তি এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর তারই অংশ। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ইসলামি দলের নেতারা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের যৌথ বিক্ষোভ মিছিল 

Update Time : ০৬:৩৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫