০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বগুড়ায় চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া শহরে দিনেদুপুরে চাচা জিয়াউল হক জিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলার রায়ে অভিযুক্ত ভাতিজা নাজমুল হুদা সিজুকে (৫৩) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম করাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হুদা সিজু বগুড়া শহরের ধরমপুর জিলাদার পাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে। এই মামলার অপর সাত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাসের আদেশ দেওয়া হয়েছে। বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বগুড়ার ধরমপুর জেলাদার পাড়ার মৃত রইচ উদ্দিনের ছেলে জিয়াউল হক জিয়া ও তার ভাইদের সাথে আসামিদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। আসামি জিয়াউল হক জিয়াকে হত্যার হুমকি দিলে তিনি বগুড়া শহরে কাটনারপাড়ায় জয়নাল হাজির বিল্ডিংয়ে ভাড়া থাকতেন। বিগত ২০১৪ সালের ২ অক্টোবর জিয়াউল হক জিয়া তার বড় ভাই সুলতানকে সঙ্গে নিয়ে সোনা কেনার জন্য শহরের গালাপট্টিতে যান। সেখান থেকে বাসায় ফেরার সময় আসামিরা তাকে বেলা আড়াইটার দিকে বড়গোলায় অতর্কিত হামলা চালালে জিয়া প্রাণ বাঁচানোর জন্য রাজাবাজারের দিকে দৌঁড় দিলে দত্ত স্টোরের সামনে পড়ে যান। এ সময় আসামি নাজমুল হুদা সিজু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জিয়াউল হক জিয়াকে হত্যা করে। এ ব্যাপারে নিহত জিয়ার স্ত্রী শ্যমলী আক্তার বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে সদর থানার এসআই জুলহাস এবং পরে সিআইডি পুলিশ পরিদর্শক কায়সার আলী তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে এপিপি এড. আবু হায়াত মোস্তাফা কামাল পরাগ। তাকে সহযোগিতা করেন অতিরিক্ত পিপি এড. আরাফাত খাতুনে জান্নাত নীলা এবং আসামি পক্ষে এড. আব্দুল মন্নাফ ও এড. রাশেদুর রহমান সবুজ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড

Update Time : ০৬:১৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫