শেরপুর নিউজ ডেস্ক :
গোপালগঞ্জে এনসিপির সমাবেশের ওপর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১৬জুলাই) বিকেল পাঁচটার দিকে এনসিপির সমর্থকরা শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। পাশাপাশি মহাসড়কের উভয়পাশ অবরোধ করেন। এতে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লাগামী অসংখ্য যানবাহন আটকে থাকায় যাত্রীরা দুর্ভোগের মুখে পড়েন। একপর্যায়ে কেন্দ্রীয়ভাবে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হলে মহাসড়ক অবরোধ কর্মসূচি তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ওই কর্মসূচিতে এনসিপির নেতা হিমেল, ছাত্র নেতা অয়ন, মিলন ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র জোটসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে শেরপুরে মহাসড়ক অবরোধ
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৬:১৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- ৮৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ























