০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বগুড়ায় বউ-শাশুড়ীকে গলা কেটে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক :
বগুড়া শহরতলীর ইসলামপুর হরিগাড়ী পশ্চিমপাড়া এলাকায় দুই নারীকে গলা কেটে হত্যা এবং অপর এক যুবতীকে ছুরিকাঘাত করা হয়েছে। ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-লাইলি খাতুন (৭০) ও তার ছেলের বউ হাবিবা বেগম (২২)। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে লাইলির ১৬ বছর বয়সের মেয়ে বন্যা আক্তার। লাইলি খাতুন সদরের হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী। তবে কেন এই হত্যাকান্ড, কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির এই হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ববিরোধের সূত্র ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলির বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে প্রথমে লাইলিকে গলা কেটে হত্যা করে। এরপর তার ছেলে পারভেজ আলমের স্ত্রী হাবিবাকেও গলা কেটে হত্যা করে। এসময় সেখানে থাকা লাইলির মেয়ে বন্যাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, এতে সে গুরুতর আহত হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা থানায় খবর দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় বউ-শাশুড়ীকে গলা কেটে হত্যা

Update Time : ০৬:০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫