০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কিছু রাজনৈতিক সংগঠন বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রেজাউল করিম বাদশা

শেরপুর নিউজ ডেস্ক:
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা ইসলাম মুক্তা, দপ্তর সম্পাদক এড. সোহেলী মাহমুদ, কামরুন্নাহার শিমু, বিলকিছ মেরি প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, একটি সংগঠনের সাথে আরও কিছু রাজনৈতিক সংগঠন ষড়যন্ত্রের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা মব সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের অপপ্রচার সাইবার ক্রাইমের পর্যায়ে চলে গেছে।

শেখ হাসিনা পরবর্তী সময়ে দেশকে আবার অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। যারা নির্বাচনকে ভয় পায় তারা নির্বাচন চায় না। তিনি বলেন, সাধারণ জনগণের মাঝে বিএনপি’র নামে মিথ্যাচার করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। একটি অদৃশ্য শক্তি ও কুচক্রীমহল বিএনপি’র সুনাম নষ্ট করার জন্য দেশব্যাপী চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের মতো জঘন্যতম কাজ করে বিএনপি’র ওপর দায় চাপাচ্ছে।

একটি চিহ্নিতমহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্রহননের দুঃসাহস প্রদর্শন করছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নতুন দেশ গঠনে এগিয়ে আসতে হবে। চক্রান্তকারীরা বিএনপি’র বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক দেশবাসীকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করবো। দেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার গণআকাঙ্খাকার বিপরীতে পরিকল্পিত অপপ্রচার, অশ্লীল স্লোগানের মাধ্যমে আবারো ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের কণ্ঠস্বরের প্রতিধ্বনিই শোনা যাচ্ছে।

গুটিকয়েক রাজনৈতিক ষড়যন্ত্রকারীর অপচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না। যে তারুণ্য ফ্যাসিবাদের পতনে আমাদের সঙ্গে অগ্রসৈনিক ছিল। তাদেরকে সাথে নিয়ে যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে বিএনপি। পরে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিছু রাজনৈতিক সংগঠন বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রেজাউল করিম বাদশা

Update Time : ০৬:২৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫