০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ধুনটে অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার,গ্রেফতার ১

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় মাদরাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে করা মামলায় আব্দুল লতিফ (৫৬) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

আব্দুল লতিফ উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের শাহজাহান আলীর ছেলে। গত রোববার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার ও তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আব্দুল লতিফের দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঁশপাতা গ্রামের নবম শ্রেণির ওই ছাত্রী প্রায় ছয় মাস বাড়ি থেকে মাদরাসায় যাতায়াতের পথে আব্দুল লতিফ তাকে কুপ্রস্তাব দেয়। মেয়েটি তার প্রস্তাবে রাজি হয়নি। এ অবস্থায় গত ৮ জুলাই সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার সময় পথিমধ্যে ধেরুয়াহাটি গ্রামের ফাঁকা রাস্তায় সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায় আব্দুল লতিফ।

এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদি হয়ে ১১ জুলাই আব্দুল লতিফের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মাদ আলী বলেন, ভিকটিমের জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে ও শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার,গ্রেফতার ১

Update Time : ০৬:১৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫