০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ধুনটে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় কাঠমিস্ত্রি গ্রেফতার

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে ঘরে ঢুকে যুবতীকে (২০) ধর্ষণের মামলায় মিনু সরকার (২২) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার পারলক্ষীপুর-জয়ন্তিতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মিনু সরকার ওই গ্রামের আবুল কালাম সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, কাঠমিস্ত্রি মিনু সরকার প্রায় তিন মাস আগে প্রতিবেশী এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মিনু সরকার তার প্রেমিকার সঙ্গে বিভিন্ন সময় একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এই ধারাবাহিকতায় মিনু সরকার ৭ জুলাই রাত ১০টার দিকে প্রেমিকার ঘরে প্রবেশ করে। এরপর বিয়ের কথা বলে একই কৌশলে প্রেমিকাকে ধর্ষণ করে।

কিন্তু ওই রাতে শারীরিক মিলনের পর প্রেমিকাকে বিয়ে করতে রাজি হয়নি মিনু সরকার। বিষয়টি মিনু সরকারের মা-বাবাকে জানিয়েও কোন কাজ হয়নি। এ অবস্থায় ওই দিনই ভুক্তভোগী প্রেমিকা বাদি হয়ে মিনু সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে ১২ জুলাই থানায় ধর্ষণ মামলা রেকর্ড করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ধর্ষিতা যুবতীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় কাঠমিস্ত্রি গ্রেফতার

Update Time : ০৫:৫৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫