০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন

শেরপুর নিউজ ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নের ছুরিকাঘাতে মামা হারুন-অর-রশিদ (৪৫) নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হারুন ওই এলাকার মো. সেকান্দারের ছেলে। তার দুই সন্তান রয়েছে।

হারুন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন। অভিযুক্ত শাহীন একই বাড়ির মো. হালিমের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

নিহত হারুনের জেঠাত ভাই মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমার চাচাতো ভাই হারুন ও তার বোন শাহানার সঙ্গে জমির হাঁটার পথ ও পানি যাওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসার জন্য বুধবার (৯ জুলাই) আসরের নামাজের পর তাদের বাড়িতে বৈঠক বসা হয়। বৈঠকে বোন-ভাগ্নের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ভাগ্নেকে চড় দেন মামা। এরপর ভাগ্নে ঘরে গিয়ে ছুরি এনে মামার বুকে আঘাত করেন।

এর পর আমরা তাকে মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. রুম্মান বলেন, ‘ভিকটিম হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের তিনটি টিম হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। নিহত হারুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন

Update Time : ০৭:২২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫