০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সাঁথিয়ায় পুত্রবধূর বঁটির কোপে শ্বশুর খুন,পুত্রবধূ গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বঁটির কোপে মোজাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুত্রবধূ ফারজানা আক্তার রুমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার রাত সাড়ে ৮টার দিকে সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমরী (কলেজপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মোজামের ছেলে মিঠুর সঙ্গে পাঁচ বছর আগে উপজেলার আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি খাতুন মানসিক রোগে ভুগছিলেন। গত রবিবার সন্ধ্যায় হঠাৎ করে রুমির মানসিক রোগ বেড়ে যায়। এ সময় তাঁর হাতে থাকা বঁটি দিয়ে শ্বশুর মোজাম্মেল হক মোজামের পেট ও পিঠে কোপ দেন। এতে মোজাম গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে রাজশাহী কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মোজাম মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে মমতাজ পারভীন চম্পা বাদী হয়ে সাঁথিয়া থানায় হত্যা মামলা করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, হত্যা মামলা হয়েছে। সোমবার দুপুরে ফারজানাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাঁথিয়ায় পুত্রবধূর বঁটির কোপে শ্বশুর খুন,পুত্রবধূ গ্রেপ্তার

Update Time : ০৭:০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫