০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আত্রাইয়ে ভাতিজার হাতে চাচা খুন

শেরপুর নিউজ ডেস্ক :

নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বিশা উনিয়নের তেজনন্দী গ্রামে। এ ঘটনায় পুলিশ দুই ভাতিজাকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আজিজার রহমানের (৭৫) সাথে দীর্ঘদিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল তার ভাতিজাদের। গতকাল সোমবার সন্ধ্যায় আজিজার তার ভোগদখলীয় জমিতে বেড়া দেয়ার সময় ভাতিজা বাবু ও আব্দুল আলিম লোকজনসহ বাধা দিতে গেলে বাকবিতন্ডার শুরু হয়। এরই এক পর্যায় বাবু গং লাঠিপেটা করে আজিজারকে হত্যা করে পালিয়ে যায়।

পরে নিহতের ছেলে মুকুল হোসেন বাদি হয়ে ৭ জনকে আসামি করে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করে। এদিকে মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে ভাতিজা বাবু এবং আব্দুল আলিমকে গ্রেফতার করে।

আত্রাই থানার ওসি আব্দুল মান্নান বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িত দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (১৯ আগস্ট) নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে ভাতিজার হাতে চাচা খুন

Update Time : ০৭:১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫