০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

শেরপুর নিউজ ডেস্ক:

এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি জোরপূর্বক দখল এবং আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে, অভিযোগ এনে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) আদমদীঘি উপজেলার জান্নাতুল নাঈম এই সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বাবা মারা যাওয়ার আগে তাদের চার মেয়ে এবং তার চাচা ফেরদৌস আলম তার স্ত্রী মর্জিনা বেগমের নামে সান্তাহার পৌরসভার ১নং রেলগেটের পূর্ব পাশে অবস্থিত জায়েদা প্লাজা নামের একটি বাসা ও বাসার নিচে দোকান ঘর এবং গোডাউন হেবা সূত্রে দলিল করে দেন। উক্ত সম্পত্তিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

এছাড়াও দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত ফ্ল্যাট ও গোডাউন রযেছে-যেখানে আব্দুল্লাহেল কাফী, নাসিফ আরেফিন নিবির, জামিল হোসেন, হালিম হোসেন, দীর্ঘদিন ধরে আওযামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে এবং আইন ও দলিলের তোয়াক্কা না করে অবৈধভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, হেবা সূত্রেপ্রাপ্ত এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগে আদালতে মামলা করলে-দুই আসামি আব্দুল্লাহিল কাফি ও নাসিফ আরেফিন নিবির জেলহাজতে যায়।

পরে জামিনে মুক্তি পেয়ে আসামিরা তাদেরকে মামলাটি তুলে নেয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। এমতাবস্থায় ভুক্তভোগী এতিমদের সম্পত্তি দখলকারী ভূমিদস্যুদের গ্রেফতার করে কঠোর আইনি ব্যবস্থার গ্রহণের দাবি জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

Update Time : ০৬:৩৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫