০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বগুড়ায় উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে মাদরাসা সুপার কারাগারে

শেরপুর নিউজ ডেস্ক:

শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত সোমবার সন্ধ্যায় শুনানি শেষে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির টিউশন ফি’র ৩৭ হাজার টাকা বগুড়া থানা রোডস্থ অগ্রণী ব্যাংক শাখায় পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, এই টাকা শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে বিতরণ করার কথা থাকলেও সুপার মো. জাহাঙ্গীর আলম সংশ্লিষ্টদের অজান্তে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

ঘটনার পর মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহামুদ রুবেল ২০২৩ সালের ২৩ মে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম তদন্ত শেষে অভিযোগের সত্যতা পান এবং ২০২৩ সালের ২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। গতকাল সোমবার ছিল মামলার শুনানির দিন। এদিন সুপার জাহাঙ্গীর আলম আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে মাদরাসা সুপার কারাগারে

Update Time : ০৭:০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫