শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত নাশকতা মামলায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা গোলাম রব্বানীকে (৬০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
তিনি ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বর্তমানে কার্যকরী কমিটির সদস্য ও ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত সোয়া ১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিন বলেন, আওয়ামীলীগ নেতা রব্বানীকে নাশকতা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























