০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাকচালক ও গৃহবধূর

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ার কাহালু ও সোনাতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক ও এক গৃহবধূ নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

রবিবার (২৯ জুন) সকালে কাহালু উপজেলার বিবিরপুকুর বাজারের পশ্চিমে বগুড়া-নওগাঁ মহাসড়কে আমভর্তি দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন এক ট্রাকচালক। নিহতের নাম আলতাফ হোসেন (৪৮)। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেইননগর গ্রামের নুসুম উদ্দিন বেপারীর ছেলে।

এ দুর্ঘটনায় আহত হন বিপরীতমুখী ট্রাকের চালক আজমল হোসেন (৩৫) ও হেলপার রাসেদ (১৫)। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, দুই দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক আলতাফ হোসেন ঘটনাস্থলেই মারা যান। অন্যদের চিকিৎসা চলছে।

অন্যদিকে, একই দিন দুপুর দেড়টার দিকে সোনাতলা উপজেলার উত্তর বয়রা চরপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান এক গৃহবধূ। নিহতের নাম মঞ্জিলা বেগম। তিনি ওই এলাকার ছাত্তার আলীর স্ত্রী।

সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী জানান, বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল মঞ্জিলা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেল চালকসহ যানটি আটক করে পুলিশের হাতে তুলে দেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ট্রাকচালক ও গৃহবধূর

Update Time : ০৬:২৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫