০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

বগুড়ায় কিশোর গ্যাং লিডার সিফাত গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় কিশোর গ্যাং লিডার, শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী সিফাতকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই মোঃ জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে ডিবির একটি টিম শনিবার (২৮ জুন) বগুড়া শহরের বৃন্দাবন দক্ষিণপাড়ার ধুমারগড় এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে (১৯) গ্রেফতার করে। সে বৃন্দাবন দক্ষিণ পাড়ার মৃত আতিকুল ইসলাম বুলবুলের ছেলে।

এরপর সিফাতের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির শয়ন ঘরের মেঝেতে তোষকের নিচ থেকে ১টি বড় ধারালো ছোরা উদ্ধার করা হয়। ডিবি সূত্র জানায়, সিফাত কিশোর গ্যাং লিডার। সে কিশোর গ্যাং তৈরি করে এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।

তার বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র আইনে ১টি মামলা আদালতে বিচারাধীন আছে। ধৃত সিফাতের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় কিশোর গ্যাং লিডার সিফাত গ্রেফতার

Update Time : ০৭:৫৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫