শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দিতে চাচীর গোসলের সময় মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মাহমুদুল হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার বন্ধু সজিব মিয়া (২৪) কে মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম ও ধারালো অস্ত্রসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল উত্তর পাড়া গ্রামের বাসিন্দা মাসুদ পারভেজের ছেলে মাহমুদুল হাসান কয়েকদিন আগে তার চাচীর গোসলের সময় বাড়ির ছাদ থেকে নিজের মোবাইল ফোনে গোপনে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও চিত্র ইমোর মাধ্যমে তার চাচার কাছে পাঠিয়ে ৫০ হাজার টাকা দাবি করে ব্ল্যাকমেইল করে। মাহমুদুলের চাচা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পে অভিযোগ করলে বৃহস্পতিবার রাতে ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে। অভিযানে তার সঙ্গে থাকা বন্ধু, একই ইউনিয়নের অন্তারপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সজিব মিয়াকেও আটক করা হয়।
তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনের বিভিন্ন সরঞ্জাম, একটি বার্মিজ চাকু ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
পরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তথ্য প্রযুক্তি আইনে মাহমুদুল এবং অস্ত্র ও মাদক সংরক্ষণের দায়ে সজিব মিয়াকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, “চাচীর আপত্তিকর ভিডিও ধারণ এবং মাদকসেবনের উপকরণ ও ধারালো অস্ত্র রাখার দায়ে দুইজনকে সাজা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।”


Users Today : 157
Users Yesterday : 274
Users Last 7 days : 2089
Users Last 30 days : 9701
Users This Month : 5062
Users This Year : 5062
Total Users : 526382
Views Today : 244
Views Yesterday : 502
Views Last 7 days : 3823
Views Last 30 days : 16855
Views This Month : 8465
Views This Year : 8465
Total views : 798580
Who's Online : 2