১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শাজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন!

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩১) নামের এক চাকরিজীবী যুবক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৬ জুন) গভীররাতে উপজেলার বেতগাড়ী এলাকায় ফটকি ব্রিজের উত্তর পাশে। নিহত আনোয়ার হোসেন নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের খোয়াজ উদ্দিনের ছেলে। তিনি প্রায় ১০ বছর যাবত বেতগাড়ী এলাকায় অবস্থিত রেনেটা কোম্পানিতে সহকারী পরিবেশক পদে কর্মরত ছিলেন।

শাজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন তার স্ত্রী-সন্তানকে নিয়ে শাজাহানপুরের সাজাপুর আকন্দপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আজ বৃহস্পতিবার অফিসের কাজ শেষে রাত পৌঁনে ১টার দিকে তিনি বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ফটকি ব্রিজের কাছাকাছি অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রাত পৌঁনে ৩টার দিকে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানায়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আনোয়ার হোসেনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এবং হাইওয়ে পুলিশ শেরপুর থানাকে জানায়। ভোর সাড়ে ৫টার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শাজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন!

Update Time : ০৬:৪৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫