Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরপুরে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

 

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সবুজ দেশের সুস্থ্য বাতাস লাগুক সবার প্রাণে” এ স্লোগানে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
২৪ জুন বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের আমীর ও শেরপুর-ধুনট (বগুড়া-৫) আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ্ব দবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ ও জেলা শুরা সদস্য মাওলানা আ: সাত্তার, ইউনিয়ন রাজনৈতিক সেক্রেটারি ও ১ নং ওয়ার্ড শাখার আমীর শামীম আহমেদ, উপজেলা যুব ইউনিট সদস্য আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us