০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

শেরপুরে জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ টাকা লুট

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহিন আলমের বাড়াতি ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল বেলতলা গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় সশস্ত্র ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাড়ির মালিক সোলায়মান আলী (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৫০) ও তাদের ছেলে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও ইসলামী হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর শাহিন আলম (৩২) রাতে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

রাতের খাবার শেষে শাহিন আলম মোবাইলে কথা বলার জন্য বাইরে বের হলে ডাকাত দলের সদস্যরা সুযোগ বুঝে বাড়িতে প্রবেশ করে। রাত আনুমানিক ১ টার দিকে প্রথমে গৃহবধূ মাজেদা খাতুনের চোখ বেঁধে ফেলার সময় চিৎকার করলে তার হাত-পা বেঁধে মারধর করা হয়। ঘুমন্ত অবস্থায় থাকা শাহিন আলমের বাবা সোলায়মান আলী ও শাহিন আলমকে অচেতন করে ফেলে ডাকাত সদস্যরা।

এরপর তারা বাড়ির বিভিন্ন কক্ষ ভাঙচুর করে চার ভরি সোনার গহনা, ধান বিক্রির টাকাসহ পাঁচ লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান আসবাবসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মাজেদা খাতুন বলেন, ‘রাত আনুমানিক ২টার দিকে ডাকাত দলের একজন সদস্য মোবাইলে কারো সঙ্গে যোগাযোগ করে বলে, ‘বটতলা থেকে সিএনজি নিয়ে আসো, আমাদের অপারেশন সফল হয়েছে।’

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধারপূর্বক জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ টাকা লুট

Update Time : ০৬:২১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫