০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শেরপুরে সরকারি রাস্তার ৯টি গাছ কাটার অভিযোগ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে সড়ক থেকে সরকারি ৯টি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদের বিরুদ্ধে। আজ শনিবার (২১ জুন) দুপুরে এই গাছগুলো কেটে নিয়ে যান তিনি। তিনি একের পর এক এভাবে রাস্তার গাছ কেটে নিলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী মাকোরকোলা গ্রামের পাকা রাস্তার ৯টি শিশু গাছ কেটে নিয়ে যান। যার বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোহাম্মদ আলী গাছগুলো কাটার কথা স্বীকার কলে বলেন, আমি কাটিনি চেয়ারম্যান বলতে পারবেন।

ইউপি সদস্য মোহাম্মদ আলী পাঁচ মাস আগে (২০ জানুয়ারি) ওই ওয়ার্ডের বীরগ্রামের রাস্তা থেকে বেশ কয়েকটি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যান। সে সময় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে গাছগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসার পর আর কোন হদিস মেলেনি।

মির্জাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। তিনি এর আগেও এ ধরনের কাছ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, গাছ কাটার বিষয়ে শোনার পর লোক পাঠিয়েছি। যারা এভাবে রাস্তার গাছ কেটেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রায়গঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন

শেরপুরে সরকারি রাস্তার ৯টি গাছ কাটার অভিযোগ

Update Time : ০৭:২০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫