শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত নাশকতার মামলায় সীমাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সদস্য ফরিদুল ইসলাম আকন্দকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। তিনি উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নিশিন্দারা গ্রামে মৃত শাজাহান আলী আকন্দের ছেলে।
রোববার (২২ জুন) বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সীমাবাড়ী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে বেটখৈর উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামকে গ্রেফতার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন বলেন, নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।



Users Today : 79
Users Yesterday : 133
Users Last 7 days : 901
Users Last 30 days : 4954
Users This Month : 341
Users This Year : 13828
Total Users : 535148
Views Today : 138
Views Yesterday : 191
Views Last 7 days : 1445
Views Last 30 days : 7564
Views This Month : 529
Views This Year : 22412
Total views : 812527
Who's Online : 0