০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

হারিয়ে যাওয়া শিশুকন্যা মেঘনাকে তার বাবার হাতে তুলে দেয় পুলিশ

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : বইয়ের পাতায় লেখা মোবাইল ফোন নাম্বারের সূত্র ধরে বগুড়ার শাজাহানপুরে হারিয়ে যাওয়া সাত বছরে শিশুকন্যা মেঘনাকে পরিবারের কাছে পৌঁছে দিলো থানা পুলিশ। জানা গেছে, শনিবার (২১ জুন) জে কে স্পেশাল পরিবহনের একটি বাসযোগে বাবার সাথে ঢাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ বাড়িতে ফিরছিলেন শিশু মেঘনা।

পথিমধ্যে যমুনা সেতুর পূর্বপাশে বাস থামলে মেয়েকে বাসে বসে রেখে বাবা মিরু মিয়া (৩৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে নেমে পড়েন। কিন্তু মিরু মিয়া ফেরার আগেই বাসটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে আসে। বগুড়ার শাজাহানপুর থানা এলাকায় পৌঁছার পর শিশু মেঘনার হারিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন বাসের সুপারভাইজার।

তিনি শিশুটিকে শাজাহানপুর থানা পুলিশের হেফাজতে দিয়ে চলে যান। ডিউটি অফিসার এসআই তহুরা বেগম মেঘনাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেন। একপর্যায়ে মেঘনার হাতে থাকা ব্যাগ থেকে তার পাঠ্যবই বের করে পাতা উল্টাতে থাকেন। আর তাতেই পেয়ে যান বইয়ের পাতায় লেখা থাকা মেঘনার শিক্ষকের মোবাইল নাম্বার। উক্ত নাম্বারে যোগাযোগ করে হারিয়ে যাওয়া শিশু মেঘনাকে তার বাবার হাতে তুলে দেয় শাজাহানপুর থানা পুলিশ।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, হারিয়ে যাওয়া শিশু মেঘনাকে অল্প সময়ের মধ্যে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া সহজ ছিল না। ডিউটি অফিসার এসআই তহুরা বেগমের বুদ্ধিমত্তায় তা সম্ভব হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত হওয়ার তথ্য রয়েছে: চিফ প্রসিকিউটর

হারিয়ে যাওয়া শিশুকন্যা মেঘনাকে তার বাবার হাতে তুলে দেয় পুলিশ

Update Time : ০৬:২৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫