শেরপুর নিউজ ডেস্ক :
জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা—দুই বিভাগের ফাইনালে উঠেছিল ময়মনসিংহ। দুটি ফাইনালেই অবশ্য হারতে হয়েছে ব্রহ্মপুত্রের তীরবর্তীদের। বালিকা বিভাগে রাজশাহী এবং বালক রংপুর চ্যাম্পিয়ন হয়েছে।
নারী বিভাগের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রাজশাহীর মেয়েরা। প্রথমার্ধে গোল করে রাজশাহীকে এগিয়ে দেয় জান্নাতুল। পরবর্তী সময়ে আক্রমণ বাড়ায় দলটি। এ সময় একাই দুই গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয় মৌসুমী। শেষ পর্যন্ত মানসিংহের স্বপ্ন গুঁড়িয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেই জয়ের আনন্দে মাতে রাজশাহীর মেয়েরা।
বালক বিভাগে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবলে মাতে ময়মনসিংহ ও রংপুর বিভাগ। প্রথমার্ধে মোজাম্মেল হকের গোলে লিড নেয় ময়মনসিংহ। রংপুর বিভাগ বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও বেশিরভাগ সময় বলের দখল ধরে রাখে ময়মনসিংহ বিভাগ। মেহেদী হাসানের গোলে ব্যবধান ২-০ করে দলটি। কিন্তু শেষ পাঁচ মিনিটে সবকিছু এলোমেলো করে দেয় রংপুরের অধিনায়ক রিয়াদ। একাই দুই গোল করে দলকে সমতায় ফেরায়। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলের জয়ে উল্লাসে মাতে রংপুরের ছেলেরা। ২০১৮ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম।



Users Today : 112
Users Yesterday : 133
Users Last 7 days : 934
Users Last 30 days : 4987
Users This Month : 374
Users This Year : 13861
Total Users : 535181
Views Today : 204
Views Yesterday : 191
Views Last 7 days : 1511
Views Last 30 days : 7630
Views This Month : 595
Views This Year : 22478
Total views : 812593
Who's Online : 1