০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ধুনটে সালিস বৈঠকে মারপিটে ৮ জন আহত, গ্রেফতার ৩

ধুনট (বগুড়া) সংবাদদাতা : ধুনটে সালিস বৈঠকে সিদ্ধান্ত দেওয়াকে কেন্দ্র করে হামলা, বাড়িঘর ভাঙচুর ও মারপিটে ছাত্রদল নেতা ও এসএসসি পরীক্ষার্থীসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে।

আহতরা হলেন, উপজেলার ধেরুয়াহাটি গ্রামের আল-মাহমুদ সরকারের ছেলে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হাসান (২৫), মজিবর রহমানের ছেলে আশাদুল ইসলাম (৪৫), আফজাল হোসেনের ছেলে নজরুল ইসলাম নজু (৪০), আকবর হোসেনের ছেলে ইউনুস আলী (২৮), তোতা মিয়ার ছেলে এসএসসি পরীক্ষার্থী পলাশ হোসেন (১৭), আজগর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৮), আলমগীর হোসেন (৩৩) ও বাচ্চু সেখ (৪২)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শনিবার (১৪ জুন) সকালে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ধেরুয়াহাটি গ্রামের আকবর আলীর ছেলে আইয়ুব আলী বাদি হয়ে নাসির উদ্দিন ও জেল হকসহ ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এর আগে গত শুক্রবার রাত ৮টায় ধেরুয়াহাটি গ্রামে আইয়ুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ধেরুয়াহাটি গ্রামের আজগর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৮), আলমগীর হোসেন (৩৩) ও শিমুলকান্দি গ্রামের আব্দুল মোমিনের ছেলে তানভীর হোসেনকে (২৫) গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার পর আইয়ুব আলীর বাড়িতে পূর্বের একটি ঘটনার প্রেক্ষিতে সালিস বৈঠক বসে। ওই বৈঠকে রায় ঘোষণাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আজগর আলীর ছেলে জেল হক ও তার লোকজন হামলা চালিয়ে আইয়ুব আলীর বাড়িঘর ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করে। এই সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে সালিস বৈঠকে মারপিটে ৮ জন আহত, গ্রেফতার ৩

Update Time : ০৭:০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫