১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শেরপুরে ফুলজোড় নদীতে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূর লাশ চব্বিশ ঘন্টা পর উদ্ধার হয়েছে। নিহত ওই গৃহবধূর নাম পলি রানী সাহা (৪৫)। তিনি উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী গ্রামের রামচন্দ্র সাহার স্ত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (১০জুন) দুপুরে ফুলজোড় নদীর সীমাবাড়ী ঘাটে গোসল করতে নেমে হঠাৎ পা ফসকে নদীর পানিতে তলিয়ে যান পলি রানী সাহা। এরপর স্থানীয়রা এসে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁর কোনো সন্ধান পাননি। একপর্যায়ে বুধবার সকালের দিকে নিখোঁজ হওয়া ওই গৃহবধূর লাশ ভেসে উঠলে স্বজনরা লাশটি উদ্ধার করেন।

জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন মোরশেদ মিলটন এমপি

শেরপুরে ফুলজোড় নদীতে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

Update Time : ০৬:০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫