১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শেরপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক যুবক ছুরিকাহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহতরা হলো মিরাজ (১৮), ইয়াছিন (২০), জাকারিয়া (১৮), শাহরিয়ার (২০)। তারা সবাই শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা এলাকার বাসিন্দা। অন্য গ্রুপের আহতরা হলো রাতুল (২২), রাফি (১৯), কাওছার (১৮), শাকিল (২০), আবির (১৯) ও রাব্বি (১৮) এরা সবাই পৌরশহরের ধুনট রোড তালতলা এলাকার বাসিন্দা।

এলাকাবাসি ও শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ৮ টার দিকে শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার মাঠে মিরাজ ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল। এ সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ গ্রুপের রাতুল, রাফি ও তাদের সহযোগীরা গিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে মিরাজকে ছুরিকাঘাত করা হয়।

পরে রাতুল ও রাফি ঘটনাস্থল থেকে পালিয়ে ধুনট রোড মোড়ে একটি হোটেলে আশ্রয় নেয়। এ সময় আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে হাসপাতালে আবারো দুই গ্রুপের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে পুলিশি টহল বাড়িয়ে দেয়া হয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, দুই পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন মোরশেদ মিলটন এমপি

শেরপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

Update Time : ০৬:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫