শেরপুর নিউজ ডেস্ক :
বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান ও তার পরিবারের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা শাহরুখকে ‘একজন অসাধারণ বাবা’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন যে, শাহরুখ এখনও তাদের খোঁজখবর ও খেয়াল রাখেন। অনন্যা বলেন, ‘শাহরুখের মতো আর কেউ নেই। তিনি আমাদের খেলার দিনগুলোতে তায়কোয়ান্দো প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ দিতেন। আমরা যা যা করতাম তার সবটাতেই তিনি উপস্থিত থাকতেন।’
তার কথায়, ‘এখনও তিনি জানতে চান আমরা কী করছি এবং আমাদের খুব খেয়াল রাখেন। এছাড়াও, যখন তিনি আমাদের সঙ্গে কথা বলেন তখন তার মধ্যে এমন একটা গুণ রয়েছে যে আপনাকে অনুভব করায় যে আপনিই বিশ্বের একমাত্র ব্যক্তি। তার মতো আর কেউ নেই।’ শাহরুখ ছাড়াও অনন্যা তার মেয়ে সুহানা খানের খুব কাছের বন্ধু। হিন্দি চলচ্চিত্র জগতে অনন্যার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শাহরুখ-কন্যা অন্যতম। অনন্যাকে প্রায়শই শাহরুখের ছেলে আরিয়ান খান এবং আব্রাহাম খানের সঙ্গেও সময় কাটাতে দেখা যায়।
প্রসঙ্গত, অনন্যাকে শেষবার করণ সিং ত্যাগীর ‘কেশরী চ্যাপ্টার ২’-এ অক্ষয় কুমার এবং আর মাধবনের সঙ্গে দেখা গেছে। তাকে এরপর কার্তিক আরিয়ানের সঙ্গে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’’ ছবিতে দেখা যাবে।




Users Today : 85
Users Yesterday : 133
Users Last 7 days : 907
Users Last 30 days : 4960
Users This Month : 347
Users This Year : 13834
Total Users : 535154
Views Today : 146
Views Yesterday : 191
Views Last 7 days : 1453
Views Last 30 days : 7572
Views This Month : 537
Views This Year : 22420
Total views : 812535
Who's Online : 0