১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় ঘরের ভেতরে ঢুকে মায়ের পাশে ঘুমন্ত শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোয়াজ্জেল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ জুন) সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদি হয়ে থানায় এই মামলা দায়ের করেন। ব্যবসায়ী মোয়াজ্জেল হোসেন উপজেলা সদরের পাকুড়ীহাটা গ্রামের আফজাল হোসেনের ছেলে। সে ওই গ্রামের মুদি ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পাকুড়ীহাটা গ্রামের এক ইটভাটা শ্রমিকের মেয়ে (১৩) শারীরিক ও বাকপ্রতিবন্ধী। মেয়েটি সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী। ওই শ্রমিক গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় পার্শ্ববর্তী নলডাঙ্গা গ্রামে ওরশ মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এসময় ঘরের ভেতর ওই শ্রমিকের স্ত্রী ও প্রতিবন্ধী মেয়ে ঘুমিয়ে পড়েন।

এ অবস্থায় রাত সাড়ে ১১টায় ব্যবসায়ী মোয়াজ্জেল হোসেন কৌশলে টিনসেড ঘরের দরজা খুলে ভেতর প্রবেশ করে বিছানায় মায়ের পাশে ঘুমিয়ে থাকা প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণচেষ্টা করে। এসময় কিশোরীর মা বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার করতে থাকেন। তখন প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে মোয়াজ্জেল হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ মামলার আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন মোরশেদ মিলটন এমপি

ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Update Time : ০৬:১৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫