০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নন্দীগ্রামে প্লাস্টিকের বস্তায় চাল রাখায় জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রামে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণের অপরাধে আকবর অটো এগ্রো রাইচ মিলের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চাল বিক্রি ও সংরক্ষণে পাটের বস্তা বাধ্যতামূলক করতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার কয়েকটি রাইচ মিল মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু। এদিন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের রুপিহার আকবর অটো এগ্রো রাইচ মিলে অভিযান চালানো হয়।

সেখানে চাল সংরক্ষণ ও বাজারজাত করণে পাটের বস্তা ব্যবহারের পরিবর্তে প্লাস্টিকের বস্তাভর্তি চাল পাওয়া যায়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে মিল মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নন্দীগ্রামে প্লাস্টিকের বস্তায় চাল রাখায় জরিমানা

Update Time : ০৬:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫