০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শেরপুর শহরে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর শহরে জনসাধারণের চলাচলে দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে শেরপুর পৌর কর্তৃপক্ষ। শনিবার (২৪ মে) দুপুর ১২টা থেকে টানা ৩ ঘণ্টা পরিচালিত এ অভিযানে ধুনট মোড় থেকে করতোয়া সেতু পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা প্রায় ১০টি অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

পথচারীদের চলাচলের জায়গা দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা নিয়ে নাগরিক মহলে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। বিশেষ করে সকাল ও বিকেল বেলা ব্যস্ত সময়ে রাস্তা দিয়ে চলাচলে বিঘ্ন ঘটে, অনেক সময় ঘটে দুর্ঘটনাও।

অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম। তিনি বলেন, পৌরসভার নিজস্ব জায়গা অবৈধভাবে কেউ দখল করে রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় পৌরসভার কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে কোয়ালিটি ফিডস লিমিটেডের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

শেরপুর শহরে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

Update Time : ০৭:২২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫