ধুনট (বগুড়া) সংবাদদাতা : ধুনট উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগে দিতে আসা নিশিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনকে (৪৮) নাশকতার ৩ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বেলাল হোসেন উপজেলার ধেরুয়াহাটি গ্রামের মেহের বক্স সেখের ছেলে। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের জায়গা প্রতিপক্ষের লোকজন অবৈধভাবে দখল করে নিয়েছে। এ বিষয়ে বেলাল হোসেন গত রোববার বিকেল ৫টায় থানায় লিখিত অভিযোগ দিতে আসেন। থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়ে নাশকতা ৩টি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে বেলাল হোসেনকে গ্রেফতার করে।
উল্লেখ, বিএনপির কার্যালয় ও গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থানায় এসব মামলা দায়ের করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সোমবার (১২ মে) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।


Users Today : 79
Users Yesterday : 133
Users Last 7 days : 901
Users Last 30 days : 4954
Users This Month : 341
Users This Year : 13828
Total Users : 535148
Views Today : 139
Views Yesterday : 191
Views Last 7 days : 1446
Views Last 30 days : 7565
Views This Month : 530
Views This Year : 22413
Total views : 812528
Who's Online : 1