০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) নিজ বাড়িতে শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তানিয়া খাতুন (২৮) নামে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত তানিয়া খাতুন ভাটগ্রাম ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের প্রবাসী তানসেন আলীর স্ত্রী এবং দেওতা গ্রামের তবিবর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রবাসী তানসেন ছুটিতে দেশে এসে একমাস আগে আবারও মালয়েশিয়া গেছেন। শ্বশুর শাশুড়ি এবং দেবরের সঙ্গে এক বাড়িতেই থাকতেন গৃহবধূ। প্রতিদিনের মতো গত রোববার দিবাগত রাতে খাবার খেয়ে নিজের শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন।

পরদিন সকালে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। প্রায় আট বছরের সংসার জীবনে তারা নি:সন্তান ছিলেন। সন্তানের আশায় ডাক্তার কবিরাজের কাছে ছুটতেন তানিয়া। সন্তান না হওয়ার কারণে পারিবারিক কলহ বা বন্ধ্যাত্ব অপবাদের কষ্টে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৭:৩১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫