১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ধুনটে নাশকতার মামলায় আ’লীগের তিন নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি’র দায়ের করা নাশকতার একাধিক মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে, উপজেলার বানিয়াজান গ্রামের আব্দুল গফুর মন্ডলের ছেলে ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন জুয়েলের (৪৫), নলডাঙ্গা গ্রামের তোজাম্মেল হকের ছেলে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোস্তফা কামালের (৪৫) ও মোকছেদ আলীর ছেলে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহ আলী প্রামানিকের (৪০)।

রোববার (১১ মে) বেলা ২ টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এরআগে শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। নাশকতার অভিযোগে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থানায় এসব মামলা দায়ের করা হয়।

এসব মামলার বাদি হয়েছেন বিএনপি, যুবদল ও শ্রমিকদল নেতৃবৃন্দ। মামলায় আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এসব মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে : মোদি

ধুনটে নাশকতার মামলায় আ’লীগের তিন নেতা গ্রেফতার

Update Time : ০৬:৫৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫