১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ধুনটে নাশকতার মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

ধুনট (বগুড়া) সংবাদদাতা : ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে করা মামলায় পিরহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ মে) দুপুর ১টায় তাকে ধুনট থানা থেকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শফিকুল ইসলাম ওই গ্রামের প্রয়াত করম আলী মুন্সীর ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কর্মীসভা করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে সভায় হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করে।

হামলাকারীরা বিএনপির কার্যালয় ও কার্যালয়ে রক্ষিত চেয়ার-টেবিল ভাংচুর করে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে আওয়ামী লীগের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে : মোদি

ধুনটে নাশকতার মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

Update Time : ০৭:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫