০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শেরপুরে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল চাপায় মায়িশা খাতুন (৬) নামে এক শিশু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মায়িশা গোসাইবাড়ী কলোনি এলাকার মামুনুর রশিদের মেয়ে। এলাকাবাসি সূত্রে জানা যায়, শুভ নামে এক যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক মায়িশাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা গাজিউর রহমান জানান, শুভ প্রায়ই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতো। তাকে একাধিকবার নিষেধ করার পরও সে কথা শোনেনি। মোবাইলে কথা বলার সময় আমার ভাগ্নিকে চাপা দেয়। এ বিষয়ে কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক একটি ঘটনা। বেপরোয়া মোটরসাইকেল চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

Update Time : ০৬:৪৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫