০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

বগুড়ায় ৫ হাজার কেজি পলিথিন জব্দ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার রাজা বাজার এলাকার রওশন মার্কেটের পাঁচটি গুদাম থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ পলিথিন জব্দ এবং ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন।অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশ বগুড়া সহযোগিতা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন জানান, অভিযানে সৌরভ ট্রেডার্স, আবু বক্কর ট্রেডার্স, সততা স্টোর, মিল্টন এন্টারপ্রাইজ ও সাত্তার স্টোর নামের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ ক ধারায় ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় ৫ হাজার কেজি পলিথিন জব্দ

Update Time : ০৮:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫