০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বগুড়ায় সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় সাংবাদিক ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তি ও বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিনের প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) দুপুর ১টায় শহরের কেন্দ্রীয় সাতমাথা মোড়ে ‘বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকরা। সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওয়াহেদ ফকিরকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, মহসিন আলী রাজু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, এফ শাহজাহান, সৈয়দ ফজলে রাব্বী ডলার, মমিনুর রশীদ সাইন, আবুল কালাম আজাদ, মাহফুজ মণ্ডল, ইনছান আলী, রেজাউল হক বাবু এবং তানভীর আলম রিমন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সাংবাদিক প্রতীক ওমর।

তারা বলেন, ওয়াহেদ ফকির নিয়মিতভাবে পুলিশের অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখে আসছিলেন। এ কারণেই তাকে টার্গেট করা হয়েছে। বক্তারা অবিলম্বে তার মুক্তি ও দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

Update Time : ০৬:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫